নারায়ণগঞ্জ ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন

নাশকতা মামলায় কাউন্সিলর ইকবাল হোসেন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা নাশকতা মামলায় নাসিক দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবদল নেতা ইকবাল হোসেনকে (৪২) আটক করেছে র‌্যাব-১১। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী। তার আগে গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করা হয়।
আটক ইকবাল হোসেন মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ির মৃত ইদ্রিছ আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর আগেও তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা হয়েছে। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গরু চুরির মামলায় আটক হয়ে কারাভোগও করেছে এই জনপ্রতিনিধি।
র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ২৮ মার্চ হেফাজত ইসলাম কর্তৃক ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের দিন সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল মোড় এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারী কাজে বাঁধা সৃষ্টি করা হয়। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়। কাউন্সিলর ইকবাল হোসেন ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

নাশকতা মামলায় কাউন্সিলর ইকবাল হোসেন আটক

আপডেট সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১