নারায়ণগঞ্জ ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার

নাশকতা মামলায় কাউন্সিলর ইকবাল হোসেন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা নাশকতা মামলায় নাসিক দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবদল নেতা ইকবাল হোসেনকে (৪২) আটক করেছে র‌্যাব-১১। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী। তার আগে গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করা হয়।
আটক ইকবাল হোসেন মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ির মৃত ইদ্রিছ আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর আগেও তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা হয়েছে। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গরু চুরির মামলায় আটক হয়ে কারাভোগও করেছে এই জনপ্রতিনিধি।
র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ২৮ মার্চ হেফাজত ইসলাম কর্তৃক ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের দিন সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল মোড় এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারী কাজে বাঁধা সৃষ্টি করা হয়। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়। কাউন্সিলর ইকবাল হোসেন ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

নাশকতা মামলায় কাউন্সিলর ইকবাল হোসেন আটক

আপডেট সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১