নারায়ণগঞ্জ ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

ত্বকী হত্যা মামলায় পলাতক আসামির আত্মসমর্পণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ :  আলোচিত ত্বকী হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া পলাতক আসামি সুলতান শওকত ভ্রমর আদালতে আত্মসমর্পণ করেছেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার ১০ই মার্চ দুপুরে প্রায় ৭ বছর পর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাওছার আলমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, সুলতান শওকত ভ্রমর ২০১৩ সালের ১২ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৬ দিন পর ভ্রমর তার জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন।

২০১৪ সালের ২০ মার্চ নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েই দেশত্যাগ করেন ভ্রমর। আদালত ইতোমধ্যে ভ্রমরের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে ২০১৩ সালের ৬ মার্চ বের হয়ে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। ওই দিন ত্বকীর বাবা রফিউর রাব্বি এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। দুই দিন পর সকালে শীতলক্ষ্যা নদীর শাখা চারারগোপ এলাকার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা

ত্বকী হত্যা মামলায় পলাতক আসামির আত্মসমর্পণ

আপডেট সময় : ০৭:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১