নারায়ণগঞ্জ ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

বিমানবন্দরে সৌদি ফেরত যাত্রীর ব্যাগে মিলল সোয়া ৫ কেজি সোনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :  ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম রাজধানীর হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত এক যাত্রীর কাছ থেকে ৫ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে। জব্দ করা এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (৩ মার্চ) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর স্বর্ণসহ যাত্রী আবুল খায়েরকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্দেহ হলে আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে তাকে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর সঙ্গে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে ৪৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ৫ কেজি ২২০ গ্রাম।

ওই যাত্রীর বাড়ি কুমিল্লায়। স্বর্ণ জব্দের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীকে থানায় সোপর্দ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

বিমানবন্দরে সৌদি ফেরত যাত্রীর ব্যাগে মিলল সোয়া ৫ কেজি সোনা

আপডেট সময় : ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১