নারায়ণগঞ্জ ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

সিদ্ধিরগঞ্জে অপ্রতিরোদ্ধ কিশোর গ্যাং

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ১১৭৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে আতঙ্কের নাম কিশোর গ্যাং। কিছুতেই থামছেনা অপ্রতিরোধ্য এ গ্যাংয়ের হিংস্্রতা। তুচ্ছ বিষয় নিয়েও এসব গ্যাং সদস্যরা লিপ্ত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। শক্তি পদর্শনের জন্য প্রকাশ্যে দেয় দেশীয় অস্ত্রের মোহড়া। চাঁদাবাজি, খুন,মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করছে বীরদর্পে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেও হচ্ছেনা প্রতিকার। আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় কিশোর গ্যাংয়ের আস্ফালনে হুমকির মুখে সাধরণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রা।
অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় একশ্রেণির রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, চাঁদাবাজ ও মাদকের ডিলাররা এসব কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক। তারা প্রতিপক্ষকে গায়েল করতে কিশোর গ্যাং সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। থানা এলাকার পাড়া মহল্লায় গড়ে উঠেছে কিশোর গ্যাং চক্র। প্রতিটি গ্যাংয়ের রয়েছে টর্চারসেল। এসব টর্চারসেলে নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারা এতই দুঃসাহসী হয়ে উঠেছে যে, অপরাধ করেও আতশবাজি ফুটিয়ে উল্লাস করে। চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা এমনকি খুনও করছে কিশোর গ্যাং সদস্যরা। স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী ও শিল্প কারখানার নারী শ্রমিকরা রাস্তায় এসব গ্যাংসদস্য দ্বারা যৌনহয়রানীর শিকার হচ্ছে। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করলেই হামলা মারধর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৃষ্ঠপোষক ছাড়াও প্রত্যেক গ্যাংয়ের একজন নেতা রয়েছে। নেতার নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে গ্যাংয়ের নাম। এসব গ্যাংদের মধ্যে মিজমিজির টাইগার গ্রুপ, টেনশন গ্রুপ, সুমিলপাড়ায় আক্তার গ্রুপ, জীবন গ্রুপ, সাহেবপাড়ায় বিল্লাল গ্রুপ, বাসেদ গ্রুপ, সানারপাড়ে ডংকু গ্রুপ, কদমলীতে সজু গ্রুপ, পাইনদী নতুন মহল্লায় সাদ্দাম গ্রুপ, মুক্তিনগরে ডেঞ্জার গ্রুপ, হীরাঝিলে সাইফুল গ্রুপ উল্লেখযোগ্য।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, “সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহতা ব্যপক বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এসব গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকরা। আমি এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কাজ শুরু করেছি। শুধু প্রশাসনের উপর দায় না চাপিয়ে, প্রত্যেকের উচিৎ সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ সাপার গোলাম মোস্তফা রাসেল মহোদয়ের কড়া নির্দেশনা রয়েছে। স্যারের নির্দেশ মোতাবেক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। কিশোর গ্যাংয়ের বহু সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা কিশোর গ্যাংয়ের তৎপরতা একেবারে নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রনে রাখতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

সিদ্ধিরগঞ্জে অপ্রতিরোদ্ধ কিশোর গ্যাং

আপডেট সময় : ০৩:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩