নারায়ণগঞ্জ ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

রুপগঞ্জ তারাবতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর,লুটপাট,আহত-৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় ৩ মার্চ বুধবার সকালে সন্ত্রাসীরা জিয়া এন্টারপ্রাইজের গোডাউনে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। পূর্ব শত্রুতার জের ধরে কর্নগোপ এলাকার জিয়া উদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৫/১৬ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, ছেন, রড, এ্সএস পাইপসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা গোডাউনের আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও মোটর সাইকেলসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় বাঁধা দিতে গিয়ে জিয়া এন্টারপ্রাইজের মালিক জিয়া উদ্দিন (৩৮), ব্যবসায়ী আয়েত আলী (৪০) ও তার দুই কর্মচারী টুনি বেগম (২২) ও আলিফা বেগম (২৫) আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যপারে ব্যবসায়ী আয়েত আলীর ভাই আফজাল হোসেন বাদী হয়ে নয় জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন, অভিযোগ পেয়েছি। সূষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

রুপগঞ্জ তারাবতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর,লুটপাট,আহত-৪

আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১