নারায়ণগঞ্জ ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

ওয়াজ মাহফিলে আলোচিত বক্তা হাসানুর রহমান নক্সেবন্দী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডটকম :   চতুর্থ স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছেন আলোচিত বক্তা হাসানুর রহমান হুসাইন নক্সেবন্দী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে কমলাপুর থেকে সিলেট মাহফিলে যাওয়ার গাড়ি থেকে তাকে আটক করা হয়।

মতিঝিল থানার এসআই হেলাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী স্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার ইরফান জানান, বিয়ের সময় হাসানুর রহমান হুসাইন নক্সেবন্দী তার চতুর্থ স্ত্রীর নিকট থেকে ৩ লাখ টাকা যৌতুক হিসেবে নেন। পরবর্তী আরো ৫ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালাতে থাকেন। গত বছরের ১৮ জুন প্রথমে তিনি যাত্রাবাড়ী থানায় একটি জিডি দায়ের করেন। জিডির বলে যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এরপর অঙ্গিকার নামা নিয়ে ছেড়ে দেন। থানা পুলিশকে দেয়া অঙ্গিকারের পরও নির্যাতন অব্যাহত থাকে। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী গত ৩ জানুয়ারি নারী ও শিশু ট্রাইব্যুনাল -ঢাকা- ৩ এ একটি অভিযোগ দায়ের করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দেন। পরবর্তী তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় গত ১১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।

তিনি আরো বলেন, শুক্রবার দুপুরের পর মতিঝিল থানার এসআই হেলালের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

এদিকে হাসানুর রহমান হুসাইন নক্সেবন্দীর বিরুদ্ধে আরো দুই স্ত্রীর মামলা রয়েছে। সেগুলো চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ওয়াজ মাহফিলে আলোচিত বক্তা হাসানুর রহমান নক্সেবন্দী গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১