নারায়ণগঞ্জ ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৩১৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ রিপোর্ট,

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখাঁ এলাকার রপ্তানীমুখি এনজেড টেক্সটাইল মিলে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সোয়া একটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে ওই কারখানার কাচাঁমাল, তুলা, উৎপাদিত সুতা, কাপড়, পোশাক, মেশিনারিজসহ বিপুল পরিমাণ টাকার মালামাল ভষ্মীভূত হয়। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার, আদমজী ফায়ারসার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ঘটনাস্থল পরিদর্শন করেন।

এনজেড গ্রুপের পরিচালক বেনজির আহমেদ ভুইঁয়া বলেন, আগুনে কারখানার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে। তবে ত্রিশ থেকে পয়ঁত্রিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৩:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১