নারায়ণগঞ্জ ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগে পুলিশ সুপার “ সাংবাদিকদের হয়রানি করা হবে না ”

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • ৩৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : গণমাধ্যমে ক্ষুদে ঔষধ দোকানীদের হয়রানীর অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি নারায়ণগঞ্জ শাখা সভাপতি শাহজাহান খাঁন ! গত ১লা জুলাই সমিতি লগোযুক্ত একটি প্যাডে লিখিত আকারে তিনজনকে অভিযুক্ত করে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এজাহার জমা দিয়েছেন শাহাজাহান খাঁন। এ নিয়ে স্থানীয় একটি পত্রিকায় এজাহারের কপিযুক্ত প্রকাশিত সংবাদের শিরোনামে দেখা গেছে, “মিথ্যা সংবাদ প্রকাশের দায়ে এসএমএইচ টিটু, সৈয়দ সিফাত আল রহমান লিংকন, মো: তাহের হোসেনের নামে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা”।
এরমধ্যে সৈয়দ সিফাত আল রহমান লিংকন, অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সম্পাদক ও আনন্দ টিভি’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং মো. তাহের হোসেন, নারায়ণগঞ্জ নিউজ আপডেট ডট কম এর সম্পাদক। তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিয়য়টি সত্যি নয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম।
এদিকে সংবাদ সংশ্লিষ্ট বিষয়ে কোনরকম প্রতিবাদলিপি, লিগ্যাল নোটিশ অথবা তদন্ত ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে নাারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এখনো কোন মামলা হয়নি। তাছাড়া এমন কিছু হলে অবশ্যই দায়িত্বশীলতার সাথে আমরা কাজ করবো। কিন্তু কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি শাহাজাহান খাঁন এর একটি অভিযোগের কথা শুনেছিলাম। কিন্তু আইন তার নিজস্ব গতিতে কাজ করবে, তদন্ত র্পুবক ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এতে সাংবাদিকদের কোনরকম হয়রানি করা হবে না।
অন্যদিকে সূত্রে জানা গেছে, আগে অভিযুক্তদের গ্রেফতার করা হবে। এরপর মামলা ঠুঁকে দিয়ে ধারা যুক্ত করে কারাগারে পাঠাতে মরিয়া হয়ে পড়েছে ক্ষমতার আব্যবহারকারী শাহজাহান খাঁন। ইতমধ্যে সংবাদে প্রকাশিত এজাহারে অভিযুক্তদের ১ম বিবাদী যিনি উল্লেখিত সংগঠনেরই একজন সদস্য এসএমএইচ টিটুর বাসায় পুলিশ গিয়েছে বলে জানিয়েছেন বিবাদীর স্বজন।
এ বিষয়ে অভিযানে যাওয়া সদর মডেল থানা এসআই শামীম জানিয়েছেন, সাংবাদিকদের বিষয়ে কোন অভিযোগ নেই। তবে এসএমএইচ টিটু কে আমরা তদন্ত স্বার্থে আসতে বলেছি। কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে বিভিন্ন ঔষধ দোকানীদের কাছ থেকে অনৈতিক সুবিধার লক্ষে ঔষধ সরবরাহ বন্ধ করে হয়রানীর অভিযোগ উঠেছে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কতিপয় নেতাদের বিরুদ্ধে। এ নিয়ে ব্যবস্থা গ্রহণে জেলা ঔষধ প্রসাশন কর্মকর্তা ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগের অনুলিপিও দিয়েছে ভুক্তভোগীরা। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ হলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের দুর্ণিতি আড়াল করতে গণমাধ্যমের কন্ঠরোধের নানা অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন উল্লেখিত সংগঠনের নেতারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগে পুলিশ সুপার “ সাংবাদিকদের হয়রানি করা হবে না ”

আপডেট সময় : ০৫:৪৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০