নারায়ণগঞ্জ ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জের বিদুৎ কেন্দ্র মাঠে এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
  • ৩১০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ কেন্দ্র মাঠে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আন্তঃঅফিস এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার সকাল ১১’টায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগীতায় বিউবোর ঢাকার ২’টি দল এবং দেশের ৩৬টি বিদ্যুৎ কেন্দ্রের মোট ৫’শ ৮০’জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। পরে বিকেল সাড়ে ৪’টায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ(এমপি)। অনুষ্ঠানের পূর্বে ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী নসরুল হামিদ, এমপি এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আয়োজনের ধারাবাহিকতা রাখতে বলেন। এসময় তিনি আরো বলেন, পড়া লেখার পাশাপাশি মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরীসিম। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করার পরামর্শ দেন তিনি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন (অতিঃ সচিব) মোঃ জহুরুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, বিউবোর চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) রোমানা আক্তার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিদুৎ কেন্দ্র মাঠে এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯