নারায়ণগঞ্জ ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

আড়াইহাজার কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ৩৭৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান থেকে পারভেজ (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় একটি দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠায়।
নিহত পারভেজের বাড়ি ময়মনসিংহ জেলায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পারভেজ ও সুমন নামের আরেকজন আশোয়াট গ্রামের জুয়েলের মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানের কর্মী। প্রতিদিনের মত সোমবার রাতে কাজ শেষে জুয়েল তাদের ঘুমিয়ে পড়ার কথা বলে বাড়ি চলে যান। মঙ্গলবার সকাল ৮টার দিকে জুয়েল দোকানে গিয়ে দেখেন বাইরে থেকে তালা ঝোলানো এবং পাশেই তালার চাবি পড়ে আছে। চাবি নিয়ে তালা খুলে দেখে পারভেজের গলা কাটা লাশ দোকানের মেঝেতে পড়ে আছে। অন্যদিকে সুমন দোকানে নেই এবং তার মোবাইল ফোন বন্ধ। পরে জুয়েল স্থানীয় ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ ও থানায় খবর দেয়।
নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সোমবার গভীর রাতে পারভেজকে গলা কেটে হত্যা করে খুনিরা পালিয়ে যায়। তবে তার সহযোগী সুমনকে গ্রেফতার করতে পারলে হত্যার রহস্য বের করা সম্ভব হবে। আমরা সুমনকে গ্রেফতারে অভিযান পরিচালনা করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আড়াইহাজার কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯