নারায়ণগঞ্জ ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

ফতুল্লায় নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
  • ২৯২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল কালাম (৫০) নামে এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃতরা। গতকাল বুধবার ভোরে পূর্ব শাহী মহল্লার এমএ মতিনের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিকের ধারনা ডাকাতিতে বাঁধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে।

নিহত আবুল কালাম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাতপাশা গ্রামের মৃত আবদুল গনি ঢালির ছেলে। তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শাহীবাজার এলাকার আলাউদ্দিন ডাক্তারের বাড়িতে ভাড়া থেকে একই এলাকায় নৈশপ্রহরীর কাজ করতেন।

বাড়ীর মালিক মতিনের মেয়ের জামাই এনায়েত হোসেন জানান, তিনি সপরিবারে শ্বশুরের বাড়িতে থাকেন। গত ১৫ আগস্ট সপরিবারে গ্রামের বাড়ি বরিশালে বেড়াতে যান।গতকাল বুধবার সকাল সাড়ে ৭ টায় গ্রামের বাড়ি থেকে ফিরে এসে দেখেন ঘরের দ্বিতীয় কক্ষের আসবাবপত্র এলোমেলো আর তৃতীয় কে আবুল কালামের মুখে কচটেপ পেঁচানো গলা কাটা রক্তাক্ত নিথর দেহ খাটের ওপর পড়ে আছে। তখন তিনি আশপাশের লোকজনদের জানান ও পুলিশে খবর দেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাড়িতে চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। তদন্ত করে হত্যা কান্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

ফতুল্লায় নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৭:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯