নারায়ণগঞ্জ ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

যুগের চিন্তা চালুর দাবীতে কাল না.গঞ্জ সিটি প্রেসক্লাবের মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • ৩৭২ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক যুগের চিন্তার ডিক্লারেশন বাতিল করেছেন যথাযথ কর্তৃপক্ষ। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা আলোচনা-সমালোচনা এবং পত্রিকাটির পূণরায় চালু করার দাবীতে সাংবাদিক সম্পাদক কলামিষ্টসহ পাঠক মহলের আন্দোলন কর্মসূচি রয়েছে অব্যাহত। তারই ধারাবাহিকতায় পাঠক নন্দিত এই যুগের চিন্তা পত্রিকাটি অবিলম্বে চালু, সংবাদ পত্রের যথাযথ স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রয়োজনীয শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব সংলগ্ন নবাব সলিমুল্লাহ্ সড়ক মাধবীলতা সিটি প্লাজার সামনে (চাষাড়া) এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উল্লেখ থাকে যে, ব্যক্তিগত মতামত ভীন্ন থাকাটা স্বাভাবিক কিন্তু পেশাগত পরিচয়ের দিক থেকে আমরা যারা সংবাদ কর্মী হিসেবে দিন-রাত জীবনের ঝুকি নিয়ে সুন্দর একটি সমাজ ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করে চলেছি, এভাবে পত্রিকা বন্ধ করে সত্যকে আড়াল করা যাবেনা এবং সাংবাদিকের কন্ঠরোধ করা যাবেনা।

যারা এহেন অপচেষ্টায় লিপ্ত রয়েছেন এবং হীনমন্যতার দুস্বপ্নে বসবাস করছেন আসুন আমরা তাদের সকল অপকর্মের প্রতিবাদে ঐক্যবদ্ধ হই। নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে উপস্থিত খেকে সোচ্চার কন্ঠে আমাদের অভিযোগ তুলে ধরি।

এই প্রত্যাশাকে সামনে রেখে উল্লেখিত মানববন্ধনে নারায়ণগঞ্জের সকল সংবাদপত্র প্রকাশক সম্পাদক কর্মরত সাংবাদিক ফটোসাংবাদিক ও সর্বস্তরের পাঠক বোদ্ধাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

যুগের চিন্তা চালুর দাবীতে কাল না.গঞ্জ সিটি প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট সময় : ১২:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯