নারায়ণগঞ্জ ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

রূপগঞ্জে ছাত্রলীগ নেতার রগ কেটে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
  • ৩২৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি ঃ রূপগঞ্জে দুর্বৃত্তরা সোহেল মিয়া (২৭) নামে এক ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল টাওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম জানান, বুধবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে একদল দুর্বৃত্ত ছাত্রলীগ নেতা সোহেলকে তুলে নিয়ে তার দুই পায়ের রগ কেটে দেয় এবং পিটিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।
পরে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় টাওড়া এলাকায় থেকে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সন্দেহজনকভাবে চারজনকে আটক করা হয়েছে।
নিহত সোহেলের বাবা নুরুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমার ছেলেকে রগ কেটে ও পিটিয়ে হত্যা করেছে। সে রূপগঞ্জের সংসদ সদস্যের বিরোধী পক্ষের সাথে থাকায় আজ তার এ অবস্থা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

রূপগঞ্জে ছাত্রলীগ নেতার রগ কেটে হত্যা

আপডেট সময় : ০৫:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯