নারায়ণগঞ্জ ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সুন্দর ভবিষ্যত চাইলে নৌকায় ভোট দিতে হবে: শামীম ওসমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
  • ৪০৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আপনি কেন নৌকায় ভোট দিবেন৷ আপনি আপনার নেক্সট জেনারেশনের সুন্দর ভবিষ্যত চাইলে নৌকায় ভোট দিতে হবে, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে৷ সমস্যা তো আপনার, আমার না৷ আমি আইসা ঘরে ঘরে ভোট ভিক্ষা করবো কেন? ভোট ভিক্ষা চাইতে আমার ঠেকা পড়ে নাই৷ আপনার সমস্যা দূর করতে হলে নৌকায় ভোট দিতে হবে৷ আমি শামীম ওসমান এমপি না হইলে কিছু আসে যায় না৷’

শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এম ডব্লিউ স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন৷

তিনি আরো বলেন, ‘ এখানে সবাইকে অনুরোধ করা হচ্ছে, নৌকা মার্কায় ভোট দিবেন৷ কেন বলতে হবে কেন? আপনি কি অন্ধ? ভালো, মন্দ বোঝার জ্ঞান তো আল্লাহ তাআলা আপনাদের দিয়েছেন৷ আমি দল করি তাই আমি অন্ধ, কারণ আমি দলের পক্ষেই থাকবো৷ আপনি তো আর অন্ধ না৷ সমস্যা কার, আপনার নাকি আমার? শেখ হাসিনার সরকার দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে৷ দেশের জিডিপি আজ ৭.৫৷ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি আমরা৷ পদ্মা সেতু করছে নিজস্ব অর্থায়নে৷ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না আসলে কি হবে? আমার নেতাকর্মীদের উপর নির্যাতন হবে, হয়তো আমাদের মেরে ফেলবে৷ এর বেশি তো কিছু আর হবে না৷ কিন্তু দেশটা আফগানিস্তানে পরিণত হবে৷ দেশের ভবিষ্যত রক্ষার্থে নৌকায় ভোট দিবেন আপনারা৷’

নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন আলার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, জেলা আওয়ামীলীগের সদস্য মজিবর রহমান মন্ডল, মহানগর আওয়ামীলীগের ত্রান কল্যান বিষয়ক সম্পাদক আতাউর রহমান, নাসিক ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম, ছাত্রলীগ নেতা শাহ্জাহান, তপন প্রমুখ৷

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সুন্দর ভবিষ্যত চাইলে নৌকায় ভোট দিতে হবে: শামীম ওসমান

আপডেট সময় : ০৭:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮