সংবাদ শিরোনাম ::
নাসিক ৩নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের ডাক : কাউন্সিলর পদে আলোচনায় এ্যাডভোকেট হাবিবুর রহমান  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে : এমপি মান্নান বাবার জন্য ভালোবাসা ও দোয়া: সাংবাদিক রফিকুল ইসলাম রানার পিতার বিংশতম মৃত্যুবার্ষিকী আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত Vibra con los casinos que marcan tendencia en entretenimiento আড়াইহাজার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি নজরুল ইসলাম আজাদের মতবিনিময় বিএনপি নেতা মামুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মাদকের আখড়ায় পরিণত সিদ্ধিরগঞ্জের বাঘমারা সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী আজ সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা, মারধর : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

না.গঞ্জ বিএনপির ৭ দফা দাবিতে  স্মারকলিপি প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
  • ৩০১ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি ঃ জাতীয় কর্মসূচি অনুযায়ী ৭ দফা ও ১২ লক্ষ্যের দাবিতে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জেলা প্রশাসক রাব্বি মিয়া বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার (৩ অক্টোবর) বেলা পৌনে ১টায় জেলা প্রশাসকের নিজস্ব কক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা বিএনপির পক্ষে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিষ্টার পারভেজ আহমেদ ও রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান। এদিকে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সরকার হুমায়ূন কবিরের নেতৃত্বে মহানগর বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, জাতীয় সংসদ বাতিল, সরকারের পদত্যাগসহ বিএনপির কেন্দ্রী ঘোষিত ৭ দফা দাবি ও ১২টি লক্ষ্য উল্লেখ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে এড. সাখাওয়াত হোসেন খান জেলা প্রশাসকে বলেন, দেশে এখন নির্বাচনকালীন সময়। সামনে তফসিল ঘোষনা হবে। এই সময়ে আমরা আপনাদের কাছে নিরপেক্ষ আচরণ দাবি করবো। আজকে পুলিশ বাদী হয়ে আমাদের বিরুদ্ধে প্রায় ২৫টা মামলা করেছে। এই সবগুলো মামলা তদন্ত করলে দেখা যাবে, কোন ঘটনাই ঘটে নাই, মিছিল-মিটিং কোন কিছু নাই। আমরাসহ জেলা ও মহানগর বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই রকম হইলে নির্বাচনে অংশগ্রহন করাটা তো আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে যাবে। আপনি জেলার প্রশাসনের প্রধান, তাই আপনার কাছে আমাদের আবেদন, আপনি আমাদের এই বিষয়গুলো দেখবেন। আমরা চেষ্টা করবো যাতে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ থাকে, সুন্দর থাকে।
রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান বলেন, এই জেলায় আমাদের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে ভৌতিক কিছু মামলা করা হয়েছে। যার সাথে ঘটনার কোন মিল নেই। আমাদের জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় জামিন না পাওয়াতে আজ তারা স্মারকলিপি প্রদান করতেও আসতে পারেন নাই। আমরা আপনার মাধ্যমে এই ভৌতিক মামলার প্রতিকার চাই।
এ সময় জেলা প্রশাসক রাব্বি মিয়া বিএনপির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, এ ব্যাপারটি আমি দেখবো।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের ডাক : কাউন্সিলর পদে আলোচনায় এ্যাডভোকেট হাবিবুর রহমান

না.গঞ্জ বিএনপির ৭ দফা দাবিতে  স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০২:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮