নারায়ণগঞ্জ ০১:১২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

পাকিস্তানকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ নারী দল

এশিয়া কাপ টি২০ নারী ক্রিকেটে পাকিস্তানকে বিধ্বস্ত করলো বাংলাদেশ। আজ টুর্নামেন্টের চতুর্থ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তাকে।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করার সুবিধা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ৯৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। দলের পক্ষে সানা মির অপরাজিত ২১ রান করেন। এছাড়া জাভেরিয়া খান ১৮ ও নিদা দার অপরাজিত ১৭ রান করেন। বাংলাদেশের নাহিদা আক্তার ২টি এবং সালমা খাতুন, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ৯৬ রানের সহজ টার্গেট শুরুতেই কঠিন করে ফেলে বাংলাদেশ। ২৫ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসে তারা। তবে ওপেনার শারমিন সুলতানার ৩৩ বলে ৩টি চারে ৩১, নিগার সুলতানার ৩৫ বলে ৩টি চারে অপরাজিত ৩১ ও ফাহিমা খাতুনের অপরাজিত ২৩ রানের কল্যাণে ১৩ বল বাকী রেখেই জয়ে বন্দরে পৌছায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ফাহিমা খাতুন।
আগামীকাল ৬ জুন ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।(বাসস)

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

পাকিস্তানকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ নারী দল

আপডেট সময় : ১২:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮