নারায়ণগঞ্জ ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত : অস্ত্র উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • ৪৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৫ মামলার আসামী মাদক ব্যবসায়ী সেলিম ওরফে ফেন্সি সেলিম নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের দণি নিমাইকাশারী ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দুক যুদ্ধে আহত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ৬ জন। ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক, একটি সুইসগিয়ার, ৫ বোতল ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আহতরা হলেন, ওসি আব্দুস সাত্তার, পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আজিজুল হক, উপ পরিদর্শক (এসএই) ইব্রাহিম পাটোয়ারি, এসএই জাহাঙ্গীর ও কন্সটেবল সাইদুল।

নিহত সেলিম সানারপাড় বাঘমারা এলাকার আবুল কাশেম ওরফে গাঞ্জা কাশেমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। কয়েক মাস আগে এই সেলিম সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করেছিল।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেলিমকে মাদক বিক্রির সময় হাতেনাতে ধরতে মৌচাক এলাকায় অভিযান চালালে সেলিম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। তখন পুলিশও পাল্টা গুলি ছুড়ে। কমপক্ষে আধা ঘন্টা গুলিবিনিময়ের পর মাদক ব্যবসায়ীরা পিছু হঠে। এসময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সেলিম নিহত হয়। আহত হয় পুলিশের ছয়জন। আহত পুলিশ সদস্যদের নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত : অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৭:০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮