নারায়ণগঞ্জ ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

খালেদার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা : আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুইটি মামলায় ঢাকার আলীয়া মাদসায় স্থাপিত অস্থায়ী আদালত থেকে ৩০ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রোববার আড়াইহাজারে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

থানা বিএনপি নেতা ও সাবেক বিআরডি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু’র উদ্যোগে মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, থানা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার, সিনিয়র সভানেত্রী শিরিন সুলতানা, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম, সাধারণ সম্পাদক মাছুমা বেগম, যুবদলের নেতা বাদশা, মাছুম শিকারী, ওলামাদলের নেতা মাছুম বিল্লাহ, তোঁতা মিয়া ও জোলহাস মিয়া প্রমুখ।

জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। শেখ হাছিনার সরকারের পায়ে তলায় মাটি সরে গেছে। বিএনপির নেতাকর্মীদের যত বেশী অত্যাচার করা হচ্ছে দেশ জুড়ে জনপ্রিয়তা ততই বাড়ছে বলে দাবী করেন জেলা বিএনপির এই নেতা।

আনোয়ার হোসেন অনু বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খালেদা জিয়া তথা বিএনপির জনপ্রিয়তায় সরকার ভীত। তাই মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে বারবার হয়রানি করা হচ্ছে। এসময় তিনি, খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা হুলিয়া তুলে নেয়ার জোরদাবী জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

খালেদার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা : আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৫৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭