নারায়ণগঞ্জ ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

বন্দরে চেকপোষ্টে যাত্রী বাসে তল্লাশিতে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দরে চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার মদনপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার মো. রুবেল (৩০) ও তাঁর স্ত্রী হীরামনি (২৬), এবং ঈদগাঁও উপজেলার পূর্ব গজালিয়া এলাকার নুরুল ইসলাম (২১) ও তাঁর স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

বন্দরে চেকপোষ্টে যাত্রী বাসে তল্লাশিতে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬