সোনারগাঁও প্রতিনিধিঃ
বাংলার ইলিয়াস শাহী বংশের তৃতীয় এবং অন্যতম শ্রেষ্ঠ সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রায়হান কবির। রোববার (৫ এপ্রিল) বিকেলে প্রাচীন রাজধানী নারায়য়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের শাহচিল্লাহপুরে অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধি পরিদর্শনে আসেন।
পরিদর্শনে এসে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, যেহেতু সোনারগাঁও একটি ঐতিহাসিক স্থান তাই এই অঞ্চলে অনেক দেশী বিদেশী পর্যটকরা আসেন। পর্যটকদের সুবিধার্থে অজু খানা, পাবলিক টয়লেট সহ প্রাথমিক ভাবে বিভিন্ন সেবা প্রদানের জন্য এখানে উন্নয়ন কাজ করা হবে। যাতে করে পর্যটকরা কোন রকম অসুবিধার সম্মুখীন না হয়।
পরিদর্শনকালে ডিসির সঙ্গে এডিসি জেনারেল সিফাত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার আল আমিন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান, স্থানীয় মেম্বার মোঃ মানিক, মেঃ আবদুল আজিজ, ওসমান গনী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক সমাধিতে শান্তিশৃঙ্খলা ও দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ।
উল্লেখ্য, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ (শাসনকাল: ১৩৯০-১৪১১) বাংলার ইলিয়াস শাহী বংশের তৃতীয় এবং অন্যতম শ্রেষ্ঠ সুলতান ছিলেন। তিনি ন্যায়বিচার, সুশাসন, শিল্প-সাহিত্য এবং চীনের সাথে কূটনৈতিক সম্পর্কের জন্য বিখ্যাত। সোনারগাঁওয়ে তার রাজধানী থাকাকালীন তিনি কামরূপ জয় করেন এবং ফার্সি সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন। তার সমাধি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত।
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁওয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধি পরিদর্শনে জেলা প্রশাসক
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- ১১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























