নারায়ণগঞ্জ ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

 প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে : এমপি মান্নান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সবাই সচেতন হলে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (১৪ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গত বুধবারের বিশেষ ভিডিও বার্তার নির্দেশনা অনুযায়ী ১৪ মার্চ থেকে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই বাড়ি-ঘর, আঙিনা, ড্রেন ও আশপাশের জলাধার পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে এমপি মান্নান নিজ হাতে ঝাঁড়ু দিয়ে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, নিজের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে খুব সহজেই একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সৌদি আরবের King Salman Humanitarian Aid and Relief Center কর্তৃক পাঠানো ২০ কার্টুন খেজুর উপজেলার ৪৬টি মাদরাসা ও এতিমখানার ইমামদের মাঝে বিতরণ করা হয়।

সোনারগাঁ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এবং যুবদল নেতা রাকিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

 প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে : এমপি মান্নান

আপডেট সময় : ০৪:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬