নারায়ণগঞ্জ ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে ছাত্রদল যুবদলের সংঘর্ষ, পুলিশের এ্যাকশন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযানের আগে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দিচ্ছিল। এ সময় তাদের মধ্যেই সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, শিমরাইল মোড়ে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান। প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

গোপন সূত্রে জানা যায়, প্রতিদিন গোপনে এ অবৈধ ফুটপাত থেকে কয়েক লক্ষ টাকার চাঁদাবাজি হতো।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এসপি শিমা রানি সরকার, শিমরাইলের টিআই জুলহাসসহ সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সদস্যরা। মারামারি ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায়। এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ফুটপাত দখল মুক্ত করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। ফুটপাত দখল করতে কয়েকটি গ্রুপ চিটাগাংরোডে আধিপত্য বিস্তার করতে মহড়া দিচ্ছে। যারা অবৈধভাবে ফুটপাত দখল বসাবে ও চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে ছাত্রদল যুবদলের সংঘর্ষ, পুলিশের এ্যাকশন

আপডেট সময় : ১০:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬