নারায়ণগঞ্জ ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

রিয়াদে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

সৌদি আরবে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজানের শীর্ষক তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় রিয়াদের বাথা হোটেল ডি-প্যালেসের হলরুমে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিলটি পরিণত হয়েছিল প্রবাসীদের এক মিলনমেলায়।

গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির প্রধান উপদেষ্টা আব্দুল আজিজ মাসুক।

সোসাইটির সাধারণ সম্পাদক এবিএম বুলবুল আহমেদ ও খালেদ সাহাবুদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনটিভি সৌদিআরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁন এবং বাংলা বিনোদন ডটকমের উপদেষ্টা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানের সূচনা হয় অত্যন্ত পবিত্র আবহে। বাংলা বিনোদন ডটকমের সহ-সভাপতি জামাল তালুকদারের সুমধুর তিলাওয়াতের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার আমেজ ছড়িয়ে পড়ে হলজুড়ে।

আলোচনা শেষে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব। মাহে রমজান উপলক্ষে আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছোট্ট সোনামণিদের তিলাওয়াত আর পুরস্কার পাওয়ার আনন্দ উপস্থিত সবার হৃদয়ে দোলা দিয়ে যায়।

​বক্তারা তাদের বক্তব্যে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসে বাংলার সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে সমুন্নত রাখতে সংগঠনটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ইফতারের পূর্ব মুহূর্তে রিয়াদের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতাদের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করে অশ্রুসিক্ত নয়নে দোয়া পরিচালনা করা হয়। খেজুর আর শরবতের ঘ্রাণে যখন ইফতারের সময় হলো, তখন পুরো মিলনায়তন জুড়ে নেমে আসে প্রশান্তির এক ছায়া।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

রিয়াদে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৩:০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬