নারায়ণগঞ্জ ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

হাদী হত্যার বিচারের দাবিতে সাইনবোর্ডে মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় থেকে সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের দুপাশে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল।

আন্দোলনে অংশ নেওয়া জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান জানান, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কিছু ছাত্র জনতা সাইনবোর্ড প্রো-অ্যকটিভ হাসপাতালের সামনে মহাসড়ক অবরোধ করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক বলেন, জনদুর্ভোগ এড়াতে অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়েছি। পরে তারা বিষয়টি বুঝতে পেরে বিকেল সাড়ে চারটায় অবরোধ প্রত্যাহার করে নেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আর মেহেদী বলেন ্ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক ছেড়ে দিতে বলি। জনদুর্ভোগ বিবেচনা করে তারা অবরোধ প্রত্যাহার করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

হাদী হত্যার বিচারের দাবিতে সাইনবোর্ডে মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ

আপডেট সময় : ০৬:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫