নারায়ণগঞ্জ ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

নারায়ণগঞ্জে ডেইলি স্টার-প্রথম আলো হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে প্রেস ক্লাব চত্বরে এই মাববন্ধনের আয়োজন করা হয়। এ সময় নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন, এই হামলা কেবল দুটি পত্রিকার উপরে নয়, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের উপর সরাসরি আঘাত। ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সাংবাদিকতায় স্বাধীন মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা সৌরভ সিয়াম ও প্রথম আলো প্রতিনিধি মজিবুল হক।

এসময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক, দৈনিক সমকালের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ উদ্দিন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পদক নিয়াজ মোহাম্মদ মাসুম ও বন্দর প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, কবি ও সাংবাদিক কাজল কানন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

নারায়ণগঞ্জে ডেইলি স্টার-প্রথম আলো হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫