নারায়ণগঞ্জ ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে আবারও রোহিঙ্গা যুবক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করুেত এসে আবারও আজিজ খান নামে এক রোহিঙ্গা যুবককে আটক হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে আটককৃত ব্যক্তি নিজেকে আব্দুল আজিজ হিসেবে পরিচয় দিলেও তদন্তে দেখা গেছে, তিনি বাংলাদেশের নাগরিক নন। রোহিঙ্গা ডাটাবেজ যাচাইতে তার আসল নাম আজিজ খান এবং বাবার নাম সালামত খান হিসেবে শনাক্ত হয়েছে। তাকে ফতুল্লা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি মুন্সিগঞ্জের জাতীয় পরিচয় পত্রের পরিচয়ে এবং সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার বাসিন্দা হিসেবে পাসপোর্ট আবেদন ফরম পূরণ করেছিলেন। এছাড়া নিজেকে হাফেজ হিসেবে পরিচয় দিয়েছেন।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি টাকা দিয়ে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে পাসপোর্ট করার উদ্দেশ্যে অফিসে এসেছিলেন।

এ বিষয়ে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমদ বলেন, “আমরা পাসপোর্ট অফিসে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। রোহিঙ্গা বিষয় নিয়ে আমাদের নীতি জিরো টলারেন্স। গত ছয় মাসে এখানে পাঁচ জন রোহিঙ্গা নারী ও একজন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়েছে, যারা বিভিন্ন জেলার জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ জাল করেছে। প্রতিটি ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। আমরা শুধু পাসপোর্ট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করছি না, পাশাপাশি রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধেও সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছি। জালিয়াতির মাধ্যমে কেউ যাতে পাসপোর্ট করতে না পারে সি বিষয়ে আমরা সতর্ক রয়েছি বলে জানিয়েছেন পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে আবারও রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ১১:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫