নারায়ণগঞ্জ ০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

রূপগঞ্জের বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদ, ১৭ জনের যাবজ্জীবন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার ১৫ বছর পর ১ আসামির মৃত্যুদ- ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে জেলা আতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় আদালতে ১ জন আসামি উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক। মামলা থেকে খালাস পেয়েছেন ৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।
মৃত্যুদ-প্রাপ্ত আসামি হলেন, সোনারগাঁ উপজেলার ললাটি এলাকার আফসার উদ্দিনের ছেলে তাওলাদ ওরফে জহিরুল (৪৮)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন,মিজান(৩৫), মোহাম্মদ আলী(৩৮), আব্দুল লতিফ(৬৫), হানিফ(৩৬), সোহেল(৫০), সবুজ(৩৫), মিলন(৪১), সেলিম(৪৩), গুলজার(৩৯), লেদা ফারুক(৪০), রাসেল(৪০), মোমেন(৩৮), সাদ্দাম(৩৭), শাহীন(৩৯), রুহুল আমিন(৩৮), আবুল(৩৮) ও প-িত(৪৩)। খালাস পেয়েছেন- আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। বিচার চলাকালীন যারা মারা গেছেন, আবুল হাসেম ও শওকত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে ভিপি সোহেলের নেতৃত্বে রূপগঞ্জের মাছিমপুর এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে গুলি ও কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের পিতা জালাল উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলা পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেলহাজাতে পাঠায়। পরে আসামিরা ২০১৫ সালের ১৪ মে জেল থেকে জামিনে বের হয়ে বাদী জালাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় ভিপি সোহেলকে প্রধান করে জালাল উদ্দিনের স্ত্রী বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করেন। একই বছরের ১৯ জুন ভিপি সোহেলকে গ্রেপ্তার করে র‌্যাব।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, নজরুল ইসলাম বাবু হত্যা মামলার ২৬ জন আসামির মধ্যে তাওলাদ ওরফে জহিরুলকে মৃত্যুদ-, ১৭ জনকে যাবজ্জীবন কারাদ- আর ৬ জনকে খালাস দিয়েছেন আদালত। বিচার চলাকালে ২ জন আসামির মৃত্যু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

রূপগঞ্জের বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদ, ১৭ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫