নারায়ণগঞ্জ ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় সংসদে শিক্ষকদের জন্য ৩০ টি আসন দাবি করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট 

আগামী জাতীয় নির্বাচনে মহান জাতীয় সংসদে শিক্ষকদের জন্য ৩০ টি আসনের দাবি করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইলে এক যৌথসভায় তিনি এই দাবি করেন।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) যৌথসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে আগামী রোজার আগে জাতীয় নির্বাচন না হলে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন তিনি । তিনি বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হবে এবং শিক্ষক সমাজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।

সম্মেলনে আলোচনায় অংশ নেন প্রায় ৬০ জন শিক্ষক নেতা। বক্তারা একবাক্যে দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ছাড়া দেশের শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। বক্তারা বলেন, দেশের লাখ লাখ শিক্ষক দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। তাদের অনেকেই অবসরকালীন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, আবার কেউ কেউ ন্যায্য বেতন-ভাতা পান না। ফলে শিক্ষকদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজই দেশের মেধাবী প্রজন্মকে গড়ে তোলে। অথচ রাষ্ট্র তাদের সঠিক মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করা সম্ভব হবে। এসময় তারা অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে নেতৃত্বে রেখে জাতীয়করণ আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রেসিডেন্ট সদস্য আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য কাজী মাইনুদ্দিন, প্রেসিডেন্ট সদস্য মঞ্জুরুল ইসলাম, প্রেসিডেন্ট সদস্য সেলিম মিয়া,প্রেসিডেন্ট সদস্য নিজামুদ্দিন তফারদার, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ,যুগ্ম-মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামান প্রমুখ।

সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি কেবল শিক্ষকদের নয়, এটি গোটা জাতির দাবি। জাতীয়করণ হলে শিক্ষার্থীরা সমানভাবে শিক্ষার সুযোগ পাবে এবং বৈষম্য দূর হবে।”

কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামান বলেন,“শিক্ষকদের অবস্থা এতটা শোচনীয় যে, অবসরে যাওয়ার পর অনেকেই মানবেতর জীবনযাপন করেন। অথচ সরকারি চাকরিজীবীরা সব সুযোগ-সুবিধা ভোগ করেন। এটি বৈষম্যমূলক এবং অবিচার।”

সম্মেলনে বক্তারা শিক্ষা খাতে চলমান বৈষম্যের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি শিক্ষকদের তুলনায় অনেক কম সুবিধা পান। সরকারি শিক্ষকদের মতো উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বা আবাসন সুবিধা নেই। এমনকি অনেক ক্ষেত্রে তারা নিয়মিত বেতনও পান না।

এছাড়া অবসরে যাওয়ার পরও বেসরকারি শিক্ষকরা পর্যাপ্ত অবসরকালীন ভাতা পান না। অনেক শিক্ষককে নানান জটিল প্রক্রিয়ার কারণে প্রাপ্য টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এ অবস্থার দ্রুত পরিবর্তন চায় শিক্ষক সমাজ।

দিনব্যাপী এই সম্মেলনে শিক্ষক সমাজের ন্যায্য দাবিগুলো আবারও নতুন করে উচ্চারিত হলো। সম্মেলনের মূল বার্তা ছিল— জাতীয় নির্বাচন দ্রুত সম্পন্ন করতে হবে, এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসুক, তাকে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নিতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

জাতীয় সংসদে শিক্ষকদের জন্য ৩০ টি আসন দাবি করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট 

আপডেট সময় : ১১:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫