নারায়ণগঞ্জ ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে কমিউটার ট্রেন চালু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন ঃ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেলপথে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবং সেবার মান বাড়াতে মেট্রোরেলের আদলে অত্যাধুনিক কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) কমিউটার ট্রেনের যাত্রার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে চাই।

বৃহস্পতিবার আগামীকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল শুরু করবে এই কমিউটার ট্রেন।  এর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সাধারণ ট্রেনের তুলনায় প্রায় দ্বিগুণ যাত্রী বহন করতে সক্ষম এই ট্রেন।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের ডিটিও ফুয়াদ হোসেন আনন্দ বলেন, এখন থেকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনগুলোতে ১১টি বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে যেতে পারবেন। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

নারায়ণগঞ্জের সাধারণ ট্রেনের শিডিউল অনুযায়ী এটি চলবে বলেও জানান তিনি।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনু ও জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে কমিউটার ট্রেন চালু

আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫