নারায়ণগঞ্জ ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

আড়াইহাজারে লিজকৃত সম্পত্তির বাড়ীঘর ভাংচুর, লুটপাট

  • ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লিজকৃত সম্পত্তিতে থাকা বসত ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত ২টার দিকে উপজেলা ও পৌরসদরের মডেলপাড়া এলাকায়।

জানা গেছে, একটি সরকারী সম্পত্তি ভিপি কেস নং- ১৫/৭৭ এর মূলে ভোগ দখল করতেন তোফাজ্জল হোসেন। তার মৃত্যুর পর তার দুই পুত্র এবং ২ কন্যা উক্ত সম্পত্তির লিজ নিজেদের নামে নবায়ন করে এক কন্যা ইমরানা আক্তার পরিবার পরিজন নিয়ে ঘরবাড়ী নির্মাণ করে ১২/১৪ বছর ধরে বসবাস করছেন। ৫ আগষ্ট পট পরিবর্তণের পর থেকে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি নেতা আলী আজগর জোর পূর্বক জবদখলের মাধ্যমে ইমরানাকে উক্ত সম্পত্তি থেকে উৎখাতের চেষ্টা এবং হুমকী ধমকী প্রদর্শণ করে আসছিল। এ বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমাও চলমান এবং অস্থায়ি নিষেধাজ্ঞা ও রয়েছে বলে ভুক্তভোগী ইমরানা জানান। শনিবার দিবাগত রাত ২টার দিকে আলী আজগর ও তার ছেলে মুন্না অপরাপর লোকজন নিয়ে গিয়ে ইমরানার দুটি ঘর ভাংচুর করে এবং ঘরে থাকা আসবাপত্র লুটপাট করে নিয়ে যায়। ইমরানা জানান, ঘটনার সময় আমি আমার শিশু পুত্র তাসিম (৮) কে নিয়ে প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে থানার আশ্রয় নেই এবং সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আক্রান্ত মহিলার অভিযোগ পেয়েছি। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত আলী আজগর বিষয়টি অস্বীকার করে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানিনা। তিনি তার বিরুদ্ধে উতথ্যাপিত অভিযোগ অস্বীকার করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

আড়াইহাজারে লিজকৃত সম্পত্তির বাড়ীঘর ভাংচুর, লুটপাট

আপডেট সময় : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫