নারায়ণগঞ্জ ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়কে মারধর

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় মো. রবিউল ইসলাম রানা (৩২) নামে গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের এক সমন্বয়ককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রবিউল ইসলাম রানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী রবিউল ইসলাম রানা সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

অভিযুক্তরা হলো, সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী নাভানা সিটি এলাকার মো. হাফিজ মোল্লা (৪৫), নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার শহিদুল সরকারের ছেলে মো. হালিম সরকার (৪২) ও একই এলাকার মো. জহিরুলের ছেলে মো. নুর নবী (২৬) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন।

অভিযোগে বাদী রবিউল ইসলাম রানা উল্লেখ করেন, সে সিটি কর্পোরেশনের অনুমতি গ্রহণ করে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী হইতে কদমতলী গ্যাস লাইন পর্যন্ত বাসা-বাড়ির গৃহস্থালী বর্জ্য পরিস্কার করে আসছে।

অভিযুক্তরা বিভিন্ন সময় তার নিকট চাঁদা দাবি করে আসছে। সে তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে কাজ করতে দিবে না বলে হুমকিসহ ভয়-ভীতি প্রদান করতো।
গত বুধবার (২ অক্টোবর) অভিযুক্তরা সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন কদমতলীতে তার ময়লা ফেলার গাড়ীর নিকট এসে তারা তার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে। রবিউল ইসলাম রানা তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তাদের দাবিকৃত চাঁদা আদায়ের জন্য তাকে মারধর করে এবং তার ময়লা ফেলার গাড়ী আটক করে তাকে বিভিন্ন ভয়-ভীতি প্রদান করে।
এসময় অভিযুক্তরা তাদের দাবিকৃত চাঁদা না দিলে তাকে খুন-জখম সহ ময়লা পরিষ্কারের কাজ করতে দিবেনা বলে হুমকি দিয়ে তাড়িয়ো দেয়।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম জানায়, অভিযোগের বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়কে মারধর

আপডেট সময় : ১২:৩৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪