নারায়ণগঞ্জ ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার চাঁদাবাজি, বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শামীম ঢালির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ তুলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কদমতলী পুল এলাকায় আদমজী-নারায়ণগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মীর্জা বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম ঢালি কতমতলী এলাকায় সরকারি খাল দখল, ফুটপাত দোকানসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি শুরু করেন। এসব সেক্টর আগে স্থানীয় আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করতেন। তাকে চাঁদাবাজি করতে নিষেধ করলে তিনি বলেন, আগে আওয়ামী লীগ খেয়েছে, এখন আমরা খাইবো। শামীম ঢালির এসব কর্মকা-ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

একই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ বলেন, আওয়ামী লীগ আমলে আমরা অনেক কষ্ঠ করেছি। পালিয়ে বেড়াচ্ছি। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বতি সরকা যেহেতু দেশ সংস্কার করছে তাই আমরা চাই সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ হোক। কিন্তু আমাদের বিএনপির কিছু লোক আওয়ামী লীগের লোকদের, সাথে নিয়ে আবার নতুন করে চাঁদাবাজি করছে। ফলে ছাত্র-জনতার আন্দোলনের ফসল আমরা ঘরে নিতে পারবনা। তাই আমরা এলাকার লোকজন মিলে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

ফলবিক্রেতা রমজান বলেন, দৈনিক ২০০ টাকা করে দোকানপ্রতি চাঁদা দিতে হচ্ছে শামীম ঢালিকে। তাকে চাঁদা না দিলে দোকানদারি করতে দিবেনা বলে হুমকি দেয়। একই কথা বলেন তরকারি বিক্রেতা শাহ আলম।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক মুকুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু, যুব বিষয়কক সম্পাদক দুলাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক রমজান, সদস্য লিটন বেপারী, কামাল ও এলাকার সাধারন ছাত্র- জনতা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার চাঁদাবাজি, বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪