নারায়ণগঞ্জ ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

নানা আয়োজনে রিয়াদে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“সুরে সুরে গানে গানে,সময়ের সাথে আগামীর পথে আমরা আছি প্রবাসীদের সাথে” স্লোগানে এনটিভি দর্শক ফোরাম-সৌদি আরব রিয়াদ এর উদ্যোগে নানা আয়োজনে এনটিভি ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) স্থানীয় সময় রাত ন’টায় রিয়াদের আল ওয়ালিদ কমিউনিটি সেন্টারে এনটিভির নিয়মিত আয়োজন ২৩’তম প্রবাস বিনোদন পর্বে শিক্ষার্থী, শ্রমজীবী, কর্মজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতে এনটিভি দর্শক ফোরাম এবং এনটিভি সাংস্কৃতিক ফোরামের নেতৃত্বে পাঁচ শতাধিক দর্শকের উপস্থিতিতে আনন্দঘন উল্লাসের মধ্য দিয়ে কেক কাটা হয়।প্রবাসের মাটিতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশী প্রতিষ্ঠান এবং ইনভেস্টর হিসেবে বিশেষ অবদান রাখায় এনটিভি পরিবারের পক্ষ থেকে তাদের সম্মাননা প্রদান করা হয়।

এনটিভি দর্শক ফোরামের সভাপতি সাকিব উল ইসলামের সভাপতিত্বে এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি পলিক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক ও সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি
সৌদি আরব দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আলী আহসান কিরণ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম,এনটিভি সৌদি আরব সাংস্কৃতিক ফোরামের সভাপতি নাসরিন কিরণ,সৌদি ন্যাশনাল ব্যাংক (এসএনবি) কুইক পের ম্যানেজার আব্দুল্লা মুতাইরী , নোভা এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন (বি.এম.জে.এ) ও ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান বসির সরকার।

অনুষ্ঠানে কেক কাটার পরে এনটিভি পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পৃষ্ঠপোষক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক ফকির আল-আমিন, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ, প্রচার সম্পাদক ফকির হাকিম,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আল-আমিন বিন নান্নু মিয়া সহ গণমাধ্যম কর্মী ,সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বর্ণা আক্তার রাকা জারা, জেদ্দার স্থানীয় শিল্পী আকীলা, রিয়াদের স্থানীয় বাউল শিল্পী ইমন, নোহা ও শশী গান পরিবেশন করেন।মিউজিকে ছিলেন রিয়াদ প্রবাস বাংলা ব্যান্ড।

বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী রাকা কোকিল কন্ঠে আগত দর্শকদের মাতিয়ে রাখেন প্রায় মধ্যরাত পর্যন্ত জমকালো অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী দর্শকরা।

অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী এর দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি এবং প্রবাসীরা এনটিভি পরিবারকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানের সহযোগিতায় স্পন্সর হিসেবে ছিলেন
সানসিটি পলিক্লিনি, সৌদি ন্যাশনাল ব্যাংক(এসএনবি) কুইক পে, নোভা এন্টারপ্রাইজ,(বিএমজেএ) ট্রেডিং কোম্পানি, ফুড হাউজ, দৈনিক আলোচিত বার্তা ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

নানা আয়োজনে রিয়াদে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৪:১৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪