নারায়ণগঞ্জ ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোনের সংযোগ সড়ক নির্মাণ এবং সংশ্লিষ্ট সড়কসমূহ উন্নীতকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় কুমিল্লা ইকোনমিক জোন সংযোগ সড়ক (এন-১১৭) এবং মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক (এন-১১৬) নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে মোগড়াপাড়া-আনন্দবাজার জেলা মহাসড়ক (জেড-১০৮৯) এবং আনন্দবাজার-বারদী-তালতলা জেলা মহাসড়ক (জেড-১০৬৭) যথাযথ মান ও প্রয়োজনীয় প্রশস্ততায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ (LGD), মেঘনা গ্রুপের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য অংশীজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মোগড়াপাড়া ও আনন্দবাজার হয়ে মেঘনা ইকোনমিক জোন পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, এ অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, পণ্য পরিবহন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তাই পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে দ্রুততার সঙ্গে মানসম্মত সড়ক নির্মাণ করতে হবে।

সভায় অংশীজনরা প্রকল্প বাস্তবায়ন, সড়কের মানোন্নয়ন, পরিবেশগত সুরক্ষা এবং জনভোগান্তি কমিয়ে কীভাবে প্রকল্প বাস্তবায়ন করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভার আলোচনা ও অংশীজনদের মতামতের আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি

নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা

আপডেট সময় : ০৪:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬