নারায়ণগঞ্জ ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

প্রাণঘাতি মাদক ’শয়তানের নি:শ্বাস’ চক্রের ২ সদস্য আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নিচস্ব প্রতিবেদক : রাজধানীর বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন(৩৬) হত্যার রহস্য উদঘাটনের তদন্ত করতে গিয়ে স্কোপোলামিনের (শয়তানের নি:শ্বাস) নামক নতুন একধরণের মাদকের সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় আটক করা হয়েছে ডেভিল ব্রেথ ‘শয়তানের নি:শ্বাস’ চক্রের শাকিল আহম্মেদ ও রাকিব নামে দুই সদস্যকে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলনকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। তার আগে গত ২৩ সেপ্টেম্বর রাদে চাঁদপুর ও ঢাকার টিকাটুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক শাকিল আহম্মেদ(৩০) চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নারায়ণপুর গ্রামের শাহ আলম প্রধানের ছেলে ও রাকিব (৩২) বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ইদিলিকাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ গ্রাম স্কোপোলামিন, জীবন নাশকারী ২ লিটার পটাশিয়াম সায়ানাইড, আড়াই লিটার ক্লোরফর্ম, ছয়টি মোবাইল, একটি ল্যাপটপ ও একটি খাতা।
আব্দুল্লাহ আল মামুন ফেনি জেলার সদর উপজেলার গজারিকান্দি এলাকার আবুল কালামের ছেলে। তিনি স্ত্রী মোরশেদা বেগমকে নিয়ে রাজধানীর দক্ষিণ খান এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ সুপার জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক আটকদের কাছ থেকে ‘শয়তানের নি:শ্বাস’ নামক মাদক ক্রয় করতেন। তবে ওই মাদকের কারণে তিনি মারা গেছেন কিনা তা তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, শাকিল আহম্মেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এ মাদক বেচা কিনা করে আসছিল। তিনি আরো জানান, গত ২২ আগস্ট নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ভোরে রূপগঞ্জের পূর্বাচল এলাকায় ২০ নম্বর সেক্টরের কালনি এলাকার প্রধান সড়কের পাশের একটি ঝোপের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন রাতেই নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

প্রাণঘাতি মাদক ’শয়তানের নি:শ্বাস’ চক্রের ২ সদস্য আটক

আপডেট সময় : ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩