নারায়ণগঞ্জ ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ঈদের সাত দিন সিএনজি স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঈদের দিন, ঈদের আগে ও পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভা কক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভায় এ কথা জানান তিনি।

মোটরসাইকেলে দুর্ঘটনা বেশি হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, মোটরসাইকেলের উপদ্রবটা বেশি। মোটরসাইকেলে বেশির ভাগ অ্যাক্সিডেন্ট হয়। বিষয়টা দেখতে হবে। সিগন্যালে যদি এক ঝাক মোটরসাইকেল দেখেন, দেখবেন হেলমেট আছে। আবার যদি এক ঝাক দেখেন হেলমেট নেই তাহলে বুঝবেন, এরা পলিটিক্স করে।
ঢাকা মহানগরে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, পুলিশের যারা আছেন, তাদের অনুরোধ করব, আমি পার্টির সেক্রেটারি, আমি রং সাইড দিয়ে যাচ্ছি? রং সাইড দিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো আপস করবেন না।

ঈদের সময়ে সব পোশাক কারখানায় যেন একই সময়ে ছুটি না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিভিন্ন সেতুতে টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেন মন্ত্রী। সবাই মিলে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব বলে জানিয়ে মোটরসাইকেলের প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মে মাসে ২৫ হাজার মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ফিটনেস না থাকার কারণে, যা ঈদেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

ঈদের সাত দিন সিএনজি স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা

আপডেট সময় : ০৩:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩