নারায়ণগঞ্জ ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

বিএনপির নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কাউসার আহমদের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় কাউসার আহমেদ বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় জামায়াত-বিএনপির সব ধরনের অপশক্তি ঠেকাতে আমরা রূপগঞ্জ উপজেলা যুবলীগ মাঠে প্রস্তুত আছি।

জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। আমরা সেই সব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে সব সময় ছিলাম, আছি এবং থাকব। এ সময় রূপগঞ্জ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মতুর্জা পাপ্পা বলেন, রূপগঞ্জে জামায়াত-বিএনপির কোনো স্থান নেই। দেশ ও দেশের মানুষকে শান্তিতে থাকার জন্যই তাদের প্রতিহত করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান

বিএনপির নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩