নারায়ণগঞ্জ ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

গোপালদী পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়ীতে হামলার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী তানভীর হোসেনের বাড়ী ও পাওয়ারলুম কারখানায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় পুরা এলাকায় আতংক সৃষ্টি হয়। তিনি আওয়ামীলীগ প্রার্থী হালিম সিকদারের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

তানভীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপালদী পৌর সভার আওয়ামীলীগের মেয়র প্রার্থী হালিম সিকদার নিজে ৩/৫শ লোকসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে আমার কারখানা ও পরে বাড়ীতে হামলা করেন। হামলা চালিয়ে কারখানা ভাংচুর করে আতংক সৃষ্টি করে।

পরে বাড়ী এসে অস্ত্রের মহড়া দেয়। এই সময় বাড়ীতে আমার বৃদ্ধ মাসহ নারীরা আতংকিত হয়ে পড়ে। বাধাঁ দিতে গেলে আমার ৩ জন কর্মী আহত হয়। আহতরা হলো নুর মোহাম্মদ (২৫),ইয়াকুব (২০) ও বায়েজিদ (২০)। এদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ব্যাপারে মেয়র প্রার্থী হালিম সিকদার বলেন, আমরা হামলা করিনি । মিছিল করেছি। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। রিটানিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ২১ জুন ২০২৩ খ্রি. তারিখে গোপালদী পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৪ জন স্বতন্ত্র প্রার্থী ও ১ জন আওয়ামীলীগের প্রার্থীসহ ৫ মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

গোপালদী পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়ীতে হামলার অভিযোগ

আপডেট সময় : ০৩:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩