নারায়ণগঞ্জ ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

বহিস্কৃত হয়েও দলের মায়ায় মাঠে তৈমুর আলম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বহিস্কার হয়েও দলের মায়ায় মাঠ ছাড়ছেন না জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দর। তার কর্মী সমর্থকদের নিয়ে মঙ্গলবার (৩০ মে) জমকালো ভাবে পালন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী। প্রধান অতিথি হিসেবে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের আয়োজিত আলোচনা সভা, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন। তার উপস্থিতিতে উৎসাহিত হয়েছেন নেতাকর্মীরা। একই সাথে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন তৈমুর আলম খন্দকার।
নারায়ণগঞ্জ সিটির ১০ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ ডক্টর কামরুজ্জামান বুলেটের বাড়ীতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল নেতা মো: শামীমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী বিএনপি নেতা মো: আক্তারুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার, প্রবীণ বিএনপি নেতা ফরমান আলি ফরু ও আক্তার হোসেনসহ প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

বহিস্কৃত হয়েও দলের মায়ায় মাঠে তৈমুর আলম

আপডেট সময় : ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩