নারায়ণগঞ্জ ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী অপহরণ, মুলহোতা গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন : নারায়ণগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের হোতা মো. জুম্মানকে (১৯) আটক করেছে র‍্যাব-১১। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুলছাত্রীকেও।

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. মোশারফ হোসেন। আটক জুম্মান রূপগঞ্জ থানার দিঘীবরাব দক্ষিণ যাত্রামুড়া এলাকার মতিউর রহমানের ছেলে। অন্যদিকে, ভিকটিম পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাহালী পট্টি এলাকার বাসিন্দা।

গত ২৭ এপ্রিল দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ জানায়, ভিকটিমের (১৪) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় আটক জুম্মানের। এরপর থেকেই জুম্মান বিভিন্নভাবে ভিকটিমকে কু-প্রস্তাব দেওয়াসহ উত্ত্যক্ত করে আসছিল। এতে ভিকটিম রাজি না হওয়ায় অভিযুক্ত তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকে। ঘটনার এক পর্যায়ে গত ২৩ এপ্রিল সকালে ভিকটিম মঠবাড়িয়া থানাধীন বাহালী পট্টি ২নং ওয়ার্ডে তার বসত ঘরের সামনে রাস্তায় বের হলে অভিযুক্ত জুম্মান ও তার ২/৩ জন সহযোগী মিলে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলযোগে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক জুম্মানকে এবং উদ্ধার করা ভিকটিমকে মঠবাড়িয়া থানার ওই মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-১১।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী অপহরণ, মুলহোতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩