নারায়ণগঞ্জ ১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

আড়াইহাজারে সাংবাদিক ফরহাদ পাঠানের ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সাংবাদিক ফরহাদ পাঠানের ছোট ভাই ফয়সাল পাঠান (২৩) এর উপর সশস্ত্র সন্ত্রাসী হামলা করা হয়েছে।

স্থানীয় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড, হকিষ্টিক ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি পিটিয়ে গুরুতর আহত করেছে এবং তার সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে সাংবাদিক ফরহাদ পাঠান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকায়।

সাংবাদিক ফরহাদ পাঠান জানান, এলাকার খূঁটিনাটি বিষয় নিয়ে স্থানীয় সন্ত্রাসী প্রকৃতির সাইদ খন্দকার, নাদিম ভূঁইয়া, আরিফ প্রধানসহ এদের একটি গ্রুপ ফরহাদ পাঠানের পরিবারের উপর ক্ষিপ্ত ছিল এবং তাদেরকে স্বপরিবারে হত্যার হুমকী দিয়ে আসছিল।

ঘটনার সময় ফরহাদ পাঠানের ছোট ভাই ফয়সাল পাঠান (২২) এলাকার রাব্বির দোকানে অবস্থান করার সময় উল্লেখিত সন্ত্রাসীসহ ১০ থেকে ১২ জন সশস্ত্র সন্ত্রাসী প্রকৃতির লোক ফয়সালকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও অন্যান্য ভোতা অস্ত্র দিয়ে উপর্যুপরি পিটিয়ে গুরুতর জখম করে।

তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। ফয়সাল গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) ও বর্তমান ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম সোহাগ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

আড়াইহাজারে সাংবাদিক ফরহাদ পাঠানের ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ০৭:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩