নারায়ণগঞ্জ ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

সিদ্ধিরগঞ্জে যোগ্য নেতৃত্বে উজ্জীবিত হচ্ছে বিএনপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন পর ত্যাগীদের মূল্যায়নে উজ্জীবিত হয়ে উঠছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। থানা ও ওয়ার্ড কমিটি গঠন করায় নেতাকমীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরিণ কোন্দলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অবস্থা হয়ে পড়েছিল হযবরল। দলীয় কর্মসূচিতে অনিহা দেখা দিয়েছিল নেতাকর্মীদের মধ্যে। প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবীদ সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে আহ্বায়ক করে জেলা বিএনপির কমিটি গঠন করার পর শুরু হয় দল গোছানোর কাজ। বিচ্ছক্ষণ ও ত্যাগীদের মূল্যায়ন করে মো: মাজেদুল ইসলামকে আহবায়ক ও কাউন্সিলর মো: ইকবাল হোসেনকে সদস্য সচিব করে গঠন করা হয় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি। থানা বিএনপির নেতৃত্ব পেয়ে দল গোছাতে ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রম শুরু করেন থানার আহ্বায়ক কমিটি। একে একে গঠন করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ড কমিটি। রাজপথের লড়াকো সৈনিক পরীক্ষিত ও ত্যাগী নেতাদের প্রাধান্য দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। এতে দল উজ্জীবিত হয়ে উঠছে। প্রাণচাঞ্চল্য ফিরে আসছে নেতাকর্মীদের মধ্যে।
তৃণমূল নেতাকর্মীরা জানায়, যোগ্য নেতৃত্বের অভাবে দিশেহারা হয়ে পড়েছিল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। দলীয় কাজে আগ্রহ হারিয়ে ফেলেছিল নেতাকর্মীরা। এখন যোগ্য নেতৃত্ব ও ত্যাগীদের মূল্যায়ন করায় বিএনপি চাঙ্গা হচ্ছে। বহুদিন ধরে আওয়ামী লীগের সাথে আঁতাত করে যারা বিএনপিকে দেউলিয়া করে রেখেছিল তারা নাকোশ হলেও মূলধারার বিএনপিতে সন্তোষ বিরাজ করছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, বিএনপি দেশের একটি প্রথম সারির দল। তাই নেতাকর্মীর সংখ্যা অনেক। ইচ্ছা থাকলেও সবাইকে পদে রাখা সম্ভব হচ্ছেনা। দীর্ঘদিন ধরে যারা দলের জন্য ত্যাগ শিকার করে আসছেন তাদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। ত্যাগীদের মূল্যায়ন করতে গিয়ে হয়ত অনেকই পদ পাচ্ছেন না। তবে পদ না পেলেও দলের প্রতিটি নেতাকর্মীর গুরুত্ব রয়েছে। কাউকে ছোট করে দেখা হচ্ছেনা। তাই পদ পাওয়া না পাওয়া মূল বিষয়না। সবাই দলের কর্মী হিসেবে কাজ করছে সবসময় করে যাবে এটাই দলীয় নীতি। পদ পেলে দলে থাকবে না পেলে থাকবেনা এমন লোক দ্বারা দলের কল্যাণ হয়না। তারা মূলত বিবেদ সৃষ্টিকারী। তাই এসব সুবিধাবাদীদের নিয়ে দল ভাবেনা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

সিদ্ধিরগঞ্জে যোগ্য নেতৃত্বে উজ্জীবিত হচ্ছে বিএনপি

আপডেট সময় : ০৬:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩