নারায়ণগঞ্জ ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

আদমজী ইপিজেডের ব্যবসা ছিনিয়ে নিতে আক্তার বাহিনীর হামলায় আহত-২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • ৫৭৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে মারধর করেছে কাউন্সিলর মতিউর রহমান মতির অন্যতম সহযোগী কিশোরগ্যাং নেতা আক্তার হোসেন ওরফে পানি আক্তার বাহিনী। বুধবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় ইপিজেডের ভেতরে এই হামলার ঘটনা ঘটে। আহত দুইজনকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আদমজী ইপিজেডে ব্যবসা করছেন আটি এলাকার সাত্তার মোল্লার ছেলে সুমন মাহমুদ (৩৮) ও কদমতলী এলাকার লাল মাহমুদের ছেলে লিমন শেখ (৩৫)। তারা ইপিজেডে চেক পয়েন্ট সিস্টেম বিডি লিমিটেড কারখানায় ব্যবসা করে আসছেন। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ঘনিষ্ট সহযোগী একাধিক মামলার আসামি কিশোরগ্যাং নেতা পানি আক্তারের নেতৃত্বে শামীম, রবিন, গ্যাস মিজান, রবিউল, নূর হোসেন, হৃদয় ও ডিস স্বপনসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সুমন মাহমুদ ও লিমন শেখের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ওই কারখানায় ব্যবসা করতে নিষেধ করে সুমন ও লিমন শেখকে এলোপাথারি মারধর শুরু করে। এতে তারা দুইজন গুরুতর আহত হয়। পরে নানা হুমকি দিয়ে হামলাকারী আক্তার বাহিনী চলে গেলে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহত সুমন মাহমুদ জানায়, ইপিজেডের চেক পয়েন্ট সিস্টেম বিডি লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে আমরা কয়েকজন ব্যবসা করে আসছি। আমাদেরকে ব্যবসা না করার জন্য কাউন্সিলর মতির নির্দেশে পানি আক্তার বেশ কিছুদিন ধরে
হুমকি ধমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে আমাদের উপর হামলা চালায়। এঘটনা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
এবিষয়ে জানতে পানি আক্তারের সাথে যোগাযোগ করতে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার ফোন করলে রিং হলেও তিনি রিসিভ করেননি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

আদমজী ইপিজেডের ব্যবসা ছিনিয়ে নিতে আক্তার বাহিনীর হামলায় আহত-২

আপডেট সময় : ০২:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩