নারায়ণগঞ্জ ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার দায় স্বীকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • ৪১০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে গত বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্বামী মানিক পাটোয়ারী। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় গৃহবধূ আনোয়ারা বেগমকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আনোয়ারা বেগমের মেয়ে স্বর্ণালী আক্তার বাদী হয়ে তার বাবা মানিক পাটোয়ারীকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার ৩ দিন পরে মানিক পাটোয়ারীকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ায়ুর রহমান।পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

মেয়ের দায়ের করা হত্যা মামলায় স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন স্বামী মানিক পাটোয়ারী। শনিবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন স্বামী মানিক পাটোয়ারী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার দায় স্বীকার

আপডেট সময় : ০১:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩