নারায়ণগঞ্জ ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজারে গৃহবধূর আত্মহত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের চাপ সইতে না পেরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে লিজা আক্তার (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) আড়াইগঞ্জের ছোট ফাউসা দেওয়ানপাড়া গ্রামে রাতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আত্মহত্যা প্ররোচনার অভিযোগে পুলিশ নিহতের নানি শাশুড়ি মেহেরুনকে (৬০) গ্রেফতার করেছে।

লিজার বাবা আব্দুর করিম জানান, লিজা আক্তারের সঙ্গে প্রেমের সূত্র ধরে দেড় বছর আগে বিয়ে হয় ছোট ফাউসা দেওয়ানপাড়ার সেলিমের ছেলে তানভীর হাসানের (২৫)। কিন্তু তানভীরের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মেনে নিলেও টাকা দিতে না পারায় তানভীর লিজাকে তার পিত্রালয়ে রেখে পরিবারের চাপে বিদেশে চলে যায়। এ বিষয়ে লিজা বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি যৌতুক মামলা দয়ের করেন। মঙ্গলবার লিজার মামলার হাজিরার তারিখ ছিল। দিনে হাজিরা দিয়ে এসে রাতে লিজা আত্মহত্যা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, এ বিষয়ে একটি আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ওই মামলায় নিহতের নানি শাশুড়ি মেহেরুনকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

আড়াইহাজারে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৪:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩