নারায়ণগঞ্জ ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

নারায়ণগঞ্জে ৩৭ কেজি গাঁজাসহ আটক ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‍্যাব)।

বুধবার (৪ঠা জানুয়ারি) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) র‍্যাব-১১ এর সহকারী পরিচালক এসএসপি মো. রেজওয়ান সাঈদ জিুকর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় র‍্যাব।

আটক মাদক কারবারিরা হলেন- কুমিল্লা জেলার হোমনা থানার লটিয়া এলাকার মোহাম্মদ হাসান মিয়ার ছেলে মোহাম্মদ লিটন আহম্মেদ (২৬), কুমিল্লা জেলার হোমনা থানার শ্রীমদ্দি এলাকার মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ বাসার (২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চাউরাখলা এলাকার মোহাম্মদ সাচ্ছু মিয়ার ছেলে মোহাম্মদ রাকিব হোসেন (২০)। আটকের পর আসামিদের আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার দুপুরে বিশনন্দী ফেরিঘাট ফলিতপুষ্টি গবেষণা কেন্দ্র গেইটের সামনে পাকা রাস্তার ওপর বিভিন্ন পিকআপ তল্লাশি করে ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে একজন পিকআপ ড্রাইভার। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩৭ কেজি গাঁজা যার বাজার মূল্য ১১ লাখ সাত হাজার টাকা, একটি পুরাতন কাঠের খাট, একটি ওয়ারড্রবসহ একটি পিকআপ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

নারায়ণগঞ্জে ৩৭ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট সময় : ১২:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩