নারায়ণগঞ্জ ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি মামলায় সাবেক ইউপি সদস্য আলমগীর গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলমগীর (৪৪) কে গ্রেফতার করে ডাকাতির প্রস্তুতি মামলায় কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ। রোববার রাতে তাকে জাঙ্গালিয়া এলাকা থেকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

আড়াইহাজার থানার এস আই নূর এ আলম জানান, উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মালেকের পুত্র আলমগীর এর আগের মেয়াদে মেম্বার থাকা অবস্থা থেকে ধরে এ পর্যন্ত প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা, অসামাজিক কাজে নারী ব্যবহার, সন্ত্রাসী কাজকর্ম, চুরি- ডাকাতি এ সমস্ত বেআইনী কার্যকলাপ নিয়ন্ত্রন করে আসছিল। তার ছত্রছায়ায় এলাকায় চুরি ডাকাতি আশংকাজনক হারে বেড়ে গেছে। তার বিরুদ্ধে থানায় এ সমস্ত কার্যকলাপের বিষয়ে লিখিত ও মৌখিক অসংখ্য অভিযোগ রয়েছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, অসংখ্য অভিযোগে অভিযুক্ত আলমগীর মেম্বারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে চুরি ডাকাতি ও মাদক ব্যবসা সংক্রান্ত অনেক তথ্য জানা যাবে । সেই মোতাবেক পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি মামলায় সাবেক ইউপি সদস্য আলমগীর গ্রেফতার

আপডেট সময় : ১১:০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩