নারায়ণগঞ্জ ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন : সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজারে হামলায় অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি ঃ    নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইতালি প্রবাসীর বাড়িতে হামলাকারীদের মারধরে  পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক গ্রামে ইতালি প্রবাসী আল মামুনের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বিকেলে ঘটনাটি জানাজানি হয়। আল মামুন বলেন, তিনি ১৪ বছর ধরে ইতালি থাকেন। ছয় মাস আগে ছুটিতে বাড়িতে আসার পর তার স্ত্রীর গর্ভে সন্তান আসে। শত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে একই এলাকার আবদুল জাব্বার, ইছব আলী ও মোয়াজ্জেমসহ ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার স্ত্রীকে লাথি মেরে ফেলে দেয়। তাকেও মারধর করে। হামলার শিকার হয়ে তার স্ত্রী একপর্যায়ে মৃত সন্তান প্রসব করেন। আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।

এ বিষয়ে প্রতিপক্ষের ইছব আলী বলেন, ‘মামুন আমার ভাতিজা সোহানকে মারধর করে। এ ঘটনায় সোহানের বাবা মোয়াজ্জেম তাদের বাড়ির সামনে গিয়ে উত্তেজিত হয়ে কিছু কথাবার্তা বলে চলেন আসে। তাদের মারধর করা হয়নি।’

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনা তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

আড়াইহাজারে হামলায় অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২