নারায়ণগঞ্জ ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে গনপিটুনিতে যুবক নিহত, ৩ পথচারী আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে আসাদ (২৫) নামে এক যুবককে গণপিটুনীতে নিহত হয়েছে । শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে।

এ ঘটনায় তিনজন আহত হন। আহতরা হলেন- রাকিব, আজিজুল ও আরিফুল। এদের বাড়ি আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়। তারা ক্ষুদ্র ব্যবসায়ী (মেলায় বেলুন বিক্রেতা)। রাতে সোনারগাঁ মেলা থেকে বেচাবিক্রি শেষে বাড়ি ফিরছিলেন তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেলা থেকে বাড়ি ফেরার পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুলের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এসময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও সাথে থাকা সবকিছু ছিনিয়ে নিতে চায় ছিনতাইকারীরা। তারা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে আলোপাথারী কোপায় ডাকাতরা।

এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোটা, দা বটি নিয়ে বের হয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় আসাদকে ধরে ফেললে তাকে গণপিটুনী দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশংকা জানক।

হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন জানান, ঘটনার সময় আশে-পাশে শত শত লোক জড়ো হয়ে গনপিটুনি দিলে আসাদ নিহত হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌছাঁর আগেই গনপিটুনিতে একজন নিহত হয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। তবে স্থানীয়রা জানিয়েছেন সে ছিনতাইকারী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে গনপিটুনিতে যুবক নিহত, ৩ পথচারী আহত

আপডেট সময় : ০৯:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২